বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ই-রিটার্ন দাখিলে করদাতার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

Spread the love

চলতি ২০২৫–২৬ করবর্ষে এখন পর্যন্ত ১০ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। এরপর থেকে করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সহজেই আয়কর রিটার্ন জমা দিতে পারছেন।

এনবিআর জানায়, এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যাদের জন্য ছাড় রাখা হয়েছে, তারাও চাইলে অনলাইনে রিটার্ন দিতে পারেন।

ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনে সমস্যা হলে করদাতারা ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। অনুমোদনক্রমে তারা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা ইমেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অনলাইনে আয়কর দাখিলের সুযোগ পাচ্ছেন। এতে কোনও কাগজপত্র আপলোড ছাড়াই আয়, ব্যয় ও সম্পদের তথ্য দিয়ে তাৎক্ষণিকভাবে রিটার্ন দাখিল, স্বয়ংক্রিয় স্বীকৃতি স্লিপ ও কর সনদ পাওয়া যাচ্ছে।

ই-রিটার্ন প্রক্রিয়া সহজ করতে এনবিআর করদাতা, কর আইনজীবী ও চার্টার্ড পেশাজীবীদের প্রশিক্ষণ দিয়েছে। পাশাপাশি করদাতাদের সহায়তায় ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে একটি কল সেন্টার এবং দেশের প্রতিটি কর অঞ্চলে ই-রিটার্ন হেল্পডেস্ক চালু করা হয়েছে।

এনবিআর সকল করদাতাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত