মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়া ভোর ৬টায় মৃত্যু বরণ করেন: ডা. জাহিদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৫ ১:৫১ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

ইন্তেকালের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম ইসকান্দার ও তার স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি ও দাফনের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। একাধিক জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি বলে এর আগে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা, ফ্রান্সে সহায়তার আবেদন

আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন: উপদেষ্টা রিজওয়ানা

বরিশাল শেবাচিমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট কাজ করছে

রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৭, আহত ৪৪

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক কোনো ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত থেকে ২,৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি সরকারের

জাতিসংঘ সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক

লন্ডন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

ভারতকে দ্বিমুখী চাপ: রাশিয়া-ইরান ইস্যুতে মার্কিন শুল্ক ও নিষেধাজ্ঞা

একটি দল সকাল-বিকাল মিথ্যা কথা বলে: তারেক রহমান