বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১৭৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৫ ৪:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

হারিকেন মেলিসা ভয়াবহ শক্তি নিয়ে জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ক্যাটাগরি–৫ মাত্রার এই ঝড়টি সেন্ট এলিজাবেথ প্যারিশ হয়ে উত্তরাঞ্চলীয় সেন্ট অ্যান পর্যন্ত অতিক্রম করছে, বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

এ পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে ৭ জনের মৃত্যু হয়েছে—এর মধ্যে জ্যামাইকায় ৩ জন, হাইতিতে ৩ জন ও ডোমিনিকান প্রজাতন্ত্রে ১ জন। আরও একজন নিখোঁজ রয়েছেন।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, মেলিসা বিপর্যয়কর বন্যা, ভূমিধস ও ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। রেড ক্রস জানিয়েছে, ১৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

২৫০ কিলোমিটার বেগে প্রবাহিত দমকা হাওয়ার সঙ্গে তীব্র জলোচ্ছ্বাসে উপকূলীয় অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানায় জ্যামাইকার সরকার। ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ত্রাণ কার্যক্রম ও অনলাইন পোর্টাল চালু করা হয়েছে।

এদিকে, মেলিসা কিউবার দিকে ধেয়ে যাচ্ছে। দেশটিতে বিপৎসংকেত জারি করা হয়েছে এবং উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধিই মেলিসার অতিপ্রবল শক্তি অর্জনের মূল কারণ, যা পুরো ক্যারিবীয় অঞ্চলের জন্য এক বড় মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মুক্তিযুদ্ধ ইস্যুতে সংসদে চাপে জামায়াত, বাড়ছে রাজনৈতিক বিতর্ক

সাত দিনের ঈদ ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ‘ককরোচ জনতা পার্টি’র

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

নিবন্ধন পরীক্ষা ছাড়াই বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্যোগ

দাবানলে পুড়ছে দক্ষিণ ইউরোপ, গ্রিসে ২ ফায়ার ফাইটারের মৃত্যু

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় সায় নেই বাইডেনের