সোমবার , ২০ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে ইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সভায় তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত আছেন। এছাড়া অংশ নিচ্ছেন নির্বাচন কমিশনাররাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইসি সূত্র জানায়, বৈঠকে নির্বাচনের চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে আলোচনা চলছে। কমিশন ইতোমধ্যে এক ডজন গুরুত্বপূর্ণ বিষয়কে নির্বাচনকালীন বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে।

এর মধ্যে রয়েছে—

  • ভোটগ্রহণ কর্মকর্তা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা,
  • নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা,
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা,
  • আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় সাধন,
  • অবৈধ অস্ত্র ব্যবহার রোধ,
  • বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা,
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য রোধে কৌশল গ্রহণ,
  • পোস্টাল ভোট ব্যবস্থাপনা,
  • সশস্ত্র বাহিনী মোতায়েন পরিকল্পনা,
  • অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ,
  • পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনী উপকরণ পরিবহন,
  • ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য হেলিকপ্টার সহায়তা এবং
  • ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধকরণ।

ইসি কর্মকর্তারা জানান, এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট বাহিনীর মতামত ও সুপারিশের ভিত্তিতে সমন্বিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আটকে থাকা টাকা আগামী সপ্তাহে পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহক

শরণার্থীদের বৈধ কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু

ট্রাম্পের বক্তব্যে ঐতিহাসিক বাস্তবতা নিয়ে প্রশ্ন

দীর্ঘ চার মাসের অনিশ্চয়তা কেটে দেশে ফিরলেন ১৭ নাবিক, বিমানবন্দরে স্বস্তির পুনর্মিলন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৬২

হানিমুন থেকে ফিরেই রোহিঙ্গাদের পাশে তাহসান

কলম্বোয় পাকিস্তানকে ৮৮ রানে হারিয়ে টানা ১২তম জয়ে ভারত নারী দল

গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা

খালেদা জিয়ার জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন ১০ হাজারের বেশি সদস্য