সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হয়েছে এবং সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম অবস্থান করছে। শিগগিরই সুইপিং কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পুরো নয়াপল্টন এলাকা সিএসএফসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী জড়ো হয়েছেন। তারেক রহমানকে স্বাগত জানাতে দলীয় কার্যালয় বর্ণিল সাজে সাজানো হয়েছে। এ সময় বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানাবেন বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ