বুধবার , ১ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জোড়া গোল করে মেসিকে ধরে ফেললেন এমবাপ্পে 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১, ২০২৬ ২:২০ পূর্বাহ্ণ

Spread the love

সুইডেনের বিপক্ষে প্রথমার্ধে গোল পেতে বেশ বেগ পেতে হলেও দ্বিতীয়োর্ধের দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স। প্রথমার্ধে কখনো অফসাইডের ফাঁদ, আবার কখনো বল পোস্টে লেগে ফিরে আসায় ফরাসিদের অপেক্ষা বাড়ছিল। তবে দ্বিতীয়োয়ার্ধে আর পাত্তাই পায়নি সুইডেন। এই দাপুটে জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের শেষ ষোলো বা নকআউট পর্ব নিশ্চিত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, রেকর্ডের হাতছানি

এই ম্যাচে ফ্রান্সের জয়ের মূল নায়ক অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৪৫ এবং ৭৪ মিনিটে সুইডেনের রক্ষণভাগ ভেঙে জোড়া গোল করেন এই ফরাসি তারকা। এই জোড়া গোলের সুবাদে চলমান বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন তিনি; চলতি আসরে দুজনেরই গোল সংখ্যা এখন ৬টি।

একই সাথে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এমবাপ্পে। সব মিলিয়ে বিশ্বকাপ আসরগুলোতে এমবাপ্পের মোট গোল সংখ্যা এখন ১৮। বিশ্বকাপ ইতিহাসে ১৯ গোল নিয়ে এমবাপ্পের ঠিক ওপরেই আছেন লিওনেল মেসি। নকআউট পর্বের ম্যাচগুলোতে মেসিকে ছাড়িয়ে এমবাপ্পে নতুন ইতিহাস গড়তে পারেন কিনা, এখন সেটাই দেখার বিষয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাঁটাতারের বেড়ার পর এবার বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ

১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা ইউনূস

যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামান ও স্ত্রীর ব্যাংক-সম্পত্তির তথ্য পেল দুদক

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সানাউল হক নীরু ভাইয়ের জন্মদিনে জিয়া সাইবার ফোর্সের শুভেচ্ছা

সারা দেশে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের টাইফয়েড টিকা কার্যক্রম শুরু

আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান: তারেক রহমানের মন্তব্য

নারীদের জন্য মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সেবা