শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উগ্র ডানপন্থী দল টিএলপি নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ৫:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

উগ্র ডানপন্থী ইসলামপন্থি রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-কে নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর রয়টার্স

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে টিএলপি কর্মীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়, যাতে কমপক্ষে পাঁচজন নিহত হন। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার পরই দলটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

তবে টিএলপি নেতৃত্ব এ সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে।

এর আগে ২০২১ সালেও ইমরান খান সরকারের সময় সহিংস বিক্ষোভের ঘটনায় দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল। যদিও ছয় মাসের মধ্যেই শর্তসাপেক্ষে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যম স্বাধীনভাবে সমালোচনা করছে: মাহফুজ আলম

আজ শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক।

নির্বাচনে প্রশাসন কোনো পক্ষপাতিত্ব করবে না: অর্থ উপদেষ্টা

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মীর স্বামী রাব্বির স্বীকারোক্তি

এই শীতে ১০ দফা শৈত্যপ্রবাহের আশঙ্কা

শাহবাগে ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ: ৪ সংবাদকর্মী আহত

নতুন সৌম্যের নতুন সূচনা: মিরপুরে ৯১ রানে বাংলাদেশের আশা জাগানো ইনিংস

আরব আমিরাতকে ৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল

হাদি হত্যা: প্রধান অভিযুক্তের অবস্থান নিয়ে নিশ্চিত তথ্য নেই