শুক্রবার , ৬ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উত্তরায় গ্যাস লাইনে বিস্ফোরণ: নারী ও শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর উত্তরার কামারপাড়ায় একটি আবাসিক ভবনে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশু এবং এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোরে ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডের একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ভবনের দেয়াল ভেঙে গেছে। দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে মোটরসাইকেল চালক রুবেল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া এবং তাঁদের তিন বছরের শিশু সন্তান রোজাসহ পরিবারের অন্য সদস্যরা রয়েছেন। মাদারীপুরের শিবচর থেকে দুবাই প্রবাসী চাচাতো ভাই এনায়েত আলী সপরিবারে রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে বাসার ভেতর আগুন ছড়িয়ে পড়ে এবং আসবাবপত্র ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) স্থানান্তর করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণে দগ্ধদের শরীরের বড় একটি অংশ পুড়ে গেছে। কয়েকজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে গ্যাসের লাইন থেকে গ্যাস বের হয়ে ঘরে জমে ছিল এবং ভোরে আগুন জ্বালাতেই এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২১০ কোটি ডলারের বিনিয়োগ-ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি

মিরপুরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক—হতাহত নেই

ফ্যামিলি কার্ডের উদ্বোধন: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর বড় পদক্ষেপ

সুষ্ঠু নির্বাচন হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ তৈরি হবে: মির্জা ফখরুল

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর পুনর্বহাল হবে: তারেক রহমান

টানা ৮ ঘণ্টা আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মালয়েশিয়ায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১৭১ অবৈধ অভিবাসী

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি: ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮

২৪ ঘণ্টা পরও আদালতে হাজির না করলে ‘গুম’ হিসেবে গণ্য হতে পারে: চিফ প্রসিকিউটর

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা