শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাশিয়ার গোলাবারুদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ৫:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

রাশিয়ার উরাল অঞ্চলের চেলিয়াবিনস্কে একটি গোলাবারুদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত১৯ জন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর আলেক্সেই টেক্সলার এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রাতে কোপেইস্ক জেলায় বিস্ফোরণের পর পুরো এলাকা কেঁপে ওঠে। যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, কারখানাটিতে বিশাল আগুনের বলয় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল কাজাখস্তান সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

গভর্নর টেক্সলার জানান, এখনো ১০ জন কর্মীর খোঁজ পাওয়া যায়নি, এবং উদ্ধারকাজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলেছে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন—“এটি কোনো ড্রোন হামলা ছিল না।”

যে কারখানায় বিস্ফোরণ ঘটে, সেখানে রুশ সামরিক বাহিনীর জন্য বিস্ফোরক পদার্থ তৈরি ও পুনঃপ্রক্রিয়াজাত করা হতো। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

শুক্রবার পুরো অঞ্চলজুড়ে শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং ঘটনার তদন্তে ফৌজদারি মামলা শুরু করেছে কর্তৃপক্ষ।

বিবিসি ভেরিফাই জানিয়েছে, তারা বিস্ফোরণের দুটি ভিডিও শনাক্ত করেছে—একটি সিসিটিভি ফুটেজ, আরেকটি গাড়ি থেকে ধারণকৃত ভিডিও, যেখানে বিশাল আগুনের গোলা দেখা যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতো না: ট্রাম্প

হরমুজে সাময়িক নৌপথ চালুর প্রস্তাব ইরান-ওমানের

ধানমন্ডি ৩২ ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ইরান যুদ্ধে পেন্টাগনের ব্যয় দিয়ে বাঁচানো যেত ৯ কোটি প্রাণ: জাতিসংঘ

জাতিসংঘে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক রূপরেখার পক্ষে ১৪২ দেশ

ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের থাবা: দাম বাড়ানোর চাপে অস্থির ভোক্তা

১০ দিনের মধ্যে চুক্তি না হলে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ 

শপথ অনুষ্ঠানে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ তারেক রহমানের

দেশে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি বাড়ছে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ