মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেব–রুক্মিণীর বিচ্ছেদ গুঞ্জনে টলিউডে তোলপাড়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৫ ৪:৫০ পূর্বাহ্ণ

Spread the love

টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণীর প্রেমের গল্প কারও অজানা নয়। দীর্ঘ এক যুগের সম্পর্ক, একসঙ্গে অসংখ্য ইভেন্ট, সিনেমা এবং পর্দার বাইরেও তাদের ঘনিষ্ঠ উপস্থিতি বারবার নজর কাড়ে। কিন্তু এবার তাদের সম্পর্ক ঘিরে নতুন আলোচনায় সরগরম টলিউড—বিচ্ছেদ নাকি কেবলই গুঞ্জন?

সম্প্রতি দেবের গুরুত্বপূর্ণ কোনো ইভেন্টেই দেখা যাচ্ছে না রুক্মিণীকে। এমনকি দেবের অভিনীত ও প্রযোজিত আলোচিত ছবি ‘রঘু ডাকাত’-এর স্ক্রিনিংয়েও ছিলেন না তিনি। দেবের ক্যারিয়ারের ২০ বছর পূর্তি উদ্‌যাপনেও অনুপস্থিত ছিলেন রুক্মিণী—যা গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

ঘনিষ্ঠ সূত্র বলছে, কিছুদিন ধরেই দুজনের মধ্যে দূরত্ব বেড়েছে। সাংবাদিকদের প্রশ্নে রুক্মিণী বলেছেন, “কাজের জন্য আমি বাইরে আছি। কালীপূজার জন্য একদিনের জন্য কলকাতায় এসেছি। আবার কাল দিল্লি ফিরে যেতে হবে।” দেবের পাশে না থাকার প্রসঙ্গে রহস্যময় হাসি হেসে তিনি যোগ করেন, “একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।”

অন্যদিকে দেব নিজেও ‘ধূমকেতু’ ছবির প্রচারণার সময় এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “যারা বিচ্ছেদ নিয়ে বলছে, তারা তো আমার সঙ্গে থাকে না। তাহলে জানলো কীভাবে? আমরা ১২ বছর ধরে সম্পর্কে আছি, কখনো এসব নিয়ে কথা বলিনি, এখন কেন জবাব দিতে হবে?”

এর আগেও রুক্মিণী ইনস্টাগ্রামে দেবকে আনফলো করায় সম্পর্ক ভাঙনের গুঞ্জন উঠেছিল। সে সময় দেবের সহ–অভিনেত্রী ইধিকা পালকে কেন্দ্র করেও নানা কানাঘুষা ছড়ায়।

তবে এই মুহূর্তে দুজনেই গুঞ্জন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। ফলে টলিউডে প্রশ্ন একটাই—দেব–রুক্মিণীর ভালোবাসার গল্পে সত্যিই কি ইতি পড়ছে?

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছুটির দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান

ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের নানা নির্দেশনা ও পরামর্শ

পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

চিফ প্রসিকিউটর: পলাতক আসামিদের দেশে ফিরানো প্রক্রিয়া তৎপর

‘অপারেশন ট্রু প্রমিজ ৪’: মার্কিন রণতরি ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা

রমজান ঘিরে বিশেষ কৌশল হাতে নিয়েছে আওয়ামী লীগ

বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে মুশফিকুল আনসারীর গুরুতর অভিযোগ

২ দিনের রিমান্ডে সেলিনা হায়াৎ আইভী