বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনের দিন হিসেবে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। ভোটারদের যাতায়াত সুবিধা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এখন ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা দুই দিন সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি থেকেই ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা।

এদিনের মন্ত্রিসভা বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬’, যেখানে ম্যাচ ফিক্সিংসহ ১৯ ধরনের জুয়াকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং অপরাধভেদে সর্বোচ্চ ৫ লাখ টাকা অর্থদণ্ড ও ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া বৈঠকে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন আইন-২০২৬, তথ্য অধিকার অধ্যাদেশ-২০২৬ এবং জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পায়। একই সঙ্গে বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরের প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সর্বশেষ - অপরাধ