শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা হামিম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ৫,২৮৩ ভোট পাওয়া ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর বারী হামিম শিক্ষক শেহরীন আমিন মোনামির সঙ্গে তার বাকবিতণ্ডার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

৯ সেপ্টেম্বর ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন মোনামির সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত একটি বিষয়ে উত্তপ্ত কথোপকথনে জড়িয়ে পড়েন হামিম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মোনামি পদত্যাগের ইঙ্গিত দিলে হামিম পাল্টা বলেন, “আপনি পদত্যাগ করলে আমার কী?”

এ ঘটনার ব্যাখ্যায় বৃহস্পতিবার রাতে ‘ফেস দ্য পিপল’ ইউটিউব শোতে হামিম বলেন,
“আমি ম্যামের সঙ্গে প্রশাসক হিসেবে কথা বলেছি, শিক্ষক হিসেবে নয়। তবে উত্তেজিত হয়ে যেভাবে বলেছি, তা উচিত হয়নি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। তিনি আমার শিক্ষক, সবকিছুর আগে আমি একজন ছাত্র।”

ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে দিনের শুরু থেকেই অনিয়ম হচ্ছিল। তার প্রতিবাদেই এ উত্তেজনা তৈরি হয়। তিনি জোর দিয়ে বলেন, মোনামি ম্যামের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তার ছিল না।

এদিকে ঘটনার পর থেকে শিক্ষক মোনামিকে নিয়ে সামাজিক মাধ্যমে চলা কটূক্তিরও বিরোধিতা করেন হামিম। তিনি বলেন,
“আমি স্পষ্ট বলতে চাই, ম্যামকে নিয়ে কেউ সংগঠনের পরিচয়ে বাজে মন্তব্য করলে আমি নিজেই সাংগঠনিক ব্যবস্থা নেব।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১০ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা চাইল ইসলামী ব্যাংক

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামায়াত আমিরের বক্তব্যের তীব্র নিন্দা মির্জা ফখরুলের

বাংলাদেশি শান্তিরক্ষী হত্যায় জাতিসংঘের তীব্র নিন্দা

দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ পদযাত্রায় পুলিশি বাধা ও সংঘর্ষ

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস

তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় জয়নুলের প্রতিক্রিয়া

আশুরা ঘিরে কঠোর নিরাপত্তা: ডিএমপি’র সতর্কতা

https://amarbanglanews24.com/

দেশের টাকা পাচার করে দেউলিয়া করে দিয়েছে শেখ হাসিনা : চরমোনাই পীর

যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন: জামায়াত আমির