বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উপদেষ্টার সফর ঘিরে তড়িঘড়ি মেরামত, বেড়েছে যানজট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৫ ৩:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘদিনের অসহনীয় যানজট নিরসনে তৎপর হয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরই আজ বুধবার এলাকা পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

তার সফরকে কেন্দ্র করে সরাইল বিশ্বরোড এলাকায় চলছে জোরেশোরে সংস্কারকাজ। ভাঙা অংশে তিন স্তরে ইট বিছানোর কাজ শুরু হলেও সড়কের মাঝখানে ইট ও বালুর স্তূপ ফেলে রাখায় আরও বেড়েছে যানজট, সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ।

স্থানীয়দের অভিযোগ, উপদেষ্টাকে দেখানোর জন্যই তড়িঘড়ি করে কাজ শুরু হয়েছে, পরিদর্শনের পর হয়তো আবার তা তুলে ফেলা হবে—এমন আশঙ্কাও করছেন অনেকে। তবে সওজ কর্মকর্তারা বলছেন, এটি স্থায়ী সমাধানের অংশ, কোনো অস্থায়ী সংস্কার নয়।

প্রকৌশলীদের তথ্য অনুযায়ী, এখানে মোট ৪ লাখ ইট বিছানো হবে, যা আনা হচ্ছে ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার ইটভাটা থেকে

বুধবার উপদেষ্টা ফাওজুল কবির ট্রেনে ভৈরব পৌঁছে সড়কপথে সরাইল বিশ্বরোডে গিয়ে ভাঙন ও যানজট এলাকা পরিদর্শন করবেন বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের

চিকিৎসকসহ ১৪৪ জন চিহ্নিত

স্বৈরাচার পতনের দিন স্মরণে তারেক রহমানের বক্তব্য

সুদানে শহীদ ৬ সেনার মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে

ভুল কমিউনিটি সেন্টারে বরযাত্রা: খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার

চার দাবিতে ফের অচল চট্টগ্রাম বন্দর, কর্মবিরতিতে পণ্য ওঠানামা বন্ধ

বিসিবি থেকে সরিয়ে দেওয়া হলো নাজমুলকে: দায়িত্বে এলেন বুলবুল

ডিটওয়া ঘূর্ণিঝড়ে তামিলনাডু–অন্ধ্র–পুদুচেরিতে রেড অ্যালার্ট

১০ থেকে ১২ মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে সোচ্চার দেশ-বিদেশ