বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে উত্তাল ঢাকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৬ ৯:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

একযোগে রাজধানীর ৫ পয়েন্ট অবরোধ সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বাস্তবায়নের দাবিতে বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬) দুপুর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার, ফার্মগেট ও মহাখালী মোড়ে একযোগে অবস্থান নেওয়ায় পুরো ঢাকা শহর কার্যত অচল হয়ে পড়ে। অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

শিক্ষার্থীদের প্রধান দাবি ও আল্টিমেটাম আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ অনুমোদন করতে হবে এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা ‘তালবাহানা বন্ধ কর, অধ্যাদেশ জারি করো’ স্লোগান দিয়ে রাজপথে নেমে আসেন।

হত্যাকাণ্ডের বিচার ও তীব্র যানজট এদিকে, সহপাঠী সাকিব হত্যার বিচারের দাবিতে ফার্মগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় গাবতলী, মিরপুর, ধানমন্ডি ও শাহবাগ এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী মোড় অবরোধ করলে পুলিশি তৎপরতায় তা দ্রুত সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত