শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অর্ণবের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ

Spread the love

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর পর বঙ্গোপসাগরে নতুন আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ আগামী ছয় ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে এবং ১ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর আবহাওয়াব্যবস্থাটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে।

এর আগে গত ২৬ অক্টোবর বঙ্গোপসাগরে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ঘূর্ণিঝড়টির নাম প্রস্তাব করেছিল বাংলাদেশ।

বুধবার ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে অর্ণব। উপকূলে আছড়ে পড়ার পর ঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শেষ হতে ছয় ঘণ্টারও বেশি সময় লাগে। এর প্রভাবে রাজ্যটিতে পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। তাঁদের কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, আবার কেউ গাছ ভেঙে পড়ার কারণে প্রাণ হারান।

ভারতের আবহাওয়া বিভাগ জানায়, অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার সময় অর্ণব ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ের রূপে ছিল। এটি সংস্থাটির নির্ধারিত শক্তিমাত্রার তৃতীয় সর্বোচ্চ শ্রেণি। তবে বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঝড়টি ‘প্রবল’ ঘূর্ণিঝড়ে দুর্বল হয়ে পড়ে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারতের ওপর শুল্ক আরোপের পর পাকিস্তানের সঙ্গে তেলচুক্তি করলেন ট্রাম্প

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন বিএনপির দুই নেতা

ভূমিকম্পের কারণে হল ছাড়তে শুরু করেছে ঢাবি শিক্ষার্থীরা

এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

ভারতকে দু’বার হারানোর হুঁশিয়ারি হারিস রউফের

স্কুলের খাবারে গন্ধ, স্যাম্পল ল্যাবে পাঠালেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক

মহানবীর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম: রিজভী