শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাজেকে ফের উত্তেজনা, দুই ঘণ্টা ধরে গোলাগুলির খবর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ

Spread the love

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন এলাকা সাজেকের দুর্গম পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে সাজেকের কলাবুনিয়া এলাকায় শুরু হওয়া এ গোলাগুলি প্রায় দুই ঘণ্টা ধরে চলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দীর্ঘ সময় ধরে গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ভ্রমণরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজেক ও আশপাশের পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের মূল দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে কলাবুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় দুই পক্ষের সশস্ত্র সদস্যরা মুখোমুখি অবস্থান নিয়ে গুলিবর্ষণ শুরু করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, শনিবার দুপুর ১টার দিকে কলাবুনিয়ার দুর্গম এলাকায় দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি শুরু হয়। এলাকাটি দুর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও যৌথ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দূর থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন।

তবে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর তাঁরা পেয়েছেন। তবে কারা এতে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

এ বিষয়ে জেএসএস ও ইউপিডিএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সড়ক অবরোধ ঘিরে আগে থেকেই উত্তেজনা

প্রসঙ্গত, ইউপিডিএফের দুটি ছায়া সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলছে।

সংগঠন দুটির অভিযোগ, সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি সাজেকের বিভিন্ন গ্রামে সশস্ত্র অবস্থান নিয়েছে। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে গ্রাম থেকে সশস্ত্র গোষ্ঠীকে সরানোর দাবিতে তারা অবরোধ চালিয়ে যাচ্ছে।

গত ২৬ অক্টোবর সাজেকের উজোবাজারে সংগঠন দুটির নেতাদের সঙ্গে বৈঠক করেন রাঙামাটি ও খাগড়াছড়ির দুই সংসদ সদস্যসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। বৈঠকে পাঁচটি দাবির মধ্যে চারটি বিষয়ে সমঝোতা হলেও সশস্ত্র গোষ্ঠীকে সরানোর বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে সাজেকের সংকট এখনো কাটেনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঘুষ নেয়ার সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক

হাদি হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা–মা আটক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যুক্তরাজ্যের বিশেষ মেডিকেল টিম ঢাকায়

স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়ে বাংলাদেশের টানা ষষ্ঠ জয়

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১১৩ ডলার ছাড়াল

দিল্লির রাজপথে নামছে বিরোধীরা, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মার্কিন অস্ত্র ভাণ্ডারে টান: ট্রাম্পের জরুরি তলব ও যুদ্ধের নতুন কৌশল

নতুন সৌম্যের নতুন সূচনা: মিরপুরে ৯১ রানে বাংলাদেশের আশা জাগানো ইনিংস

পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ ঃজুলাই-আগস্টে নিহত