রবিবার , ১১ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সড়ক-ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখা যাবে না: পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ

Spread the love

সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে আসন্ন শুষ্ক মৌসুমে বায়ুদূষণ নিয়ন্ত্রণে নির্মাণস্থলে ধুলা প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।

আবদুল আউয়াল মিন্টু বলেন, নির্মাণ ও মেরামতকাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরিবেশগত বিধিবিধান মেনে চলতে হবে। নির্মাণস্থল যথাযথভাবে ঘিরে রাখা, মাটি-বালুসহ নির্মাণসামগ্রী ঢেকে সংরক্ষণ এবং পরিবহনের সময় যানবাহন আচ্ছাদিত রাখা প্রয়োজন। নির্মাণসামগ্রী ও বর্জ্য পরিবহনকারী যানবাহনের চাকা পরিষ্কার করে সড়কে চলাচল নিশ্চিত করার কথাও বলেন তিনি।

ধুলাদূষণ নিয়ন্ত্রণে নির্মাণস্থল ও আশপাশে প্রতিদিন কমপক্ষে দুইবার পানি ছিটানোর ওপর গুরুত্ব দেন পরিবেশমন্ত্রী। ধুলার পরিমাণ অনুযায়ী প্রয়োজনে আরও ঘন ঘন পানি ছিটানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্মাণে প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ধীরে ধীরে বাড়ানোর পরামর্শ দেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ধুলাদূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা প্রতিটি নির্মাণ প্রকল্পের দৈনন্দিন কার্যক্রমের অংশ করতে হবে। নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নিয়মিত পানি ছিটানো ও বর্জ্য অপসারণের কাজ তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়াতে প্রকল্পভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা বাস্তবায়নের আহ্বান জানান।

রিহ্যাবের পক্ষে সংগঠনটির সভাপতি ড. আলী আফজাল ও সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক সভায় নিজেদের মতামত তুলে ধরেন। তাঁরা ব্লকের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহারে নির্মাণব্যয় যেন না বাড়ে, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

ব্লকের ব্যবহার সম্প্রসারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়, বিল্ডিং কোড ও ভবন নির্মাণের অনুমোদন প্রক্রিয়ায় ব্লক ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত করা এবং ব্লকের ওপর ভ্যাট, কর ও কাঁচামাল আমদানি শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাবও সভায় আলোচিত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের নিয়ে যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ভূমিকম্পে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে ৬ জনের মৃত্যু, শতাধিক আহত

রোহিঙ্গা সংকটের নবম বছর, প্রত্যাবাসনে নতুন জটিলতা

২৫০ কোটি টাকা লুট, তবু নির্ধারিত সময়ে বই দিতে পারবে না ২৬ ছাপাখানা

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং

পল্লী উন্নয়নে সুইজারল্যান্ডের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস

দুর্গাপূজায় আজ থেকে চার দিনের ছুটি শুরু

গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর পরিক্রেক্ষিতে আজ জরুরি বৈঠক

ফটিকছড়িতে আবারও ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান