শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১২ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর রমনা ও গুলশান এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৪টার মধ্যে বাংলামোটর ও গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন—মাইন উদ্দীন (৩৬), বিল্লাল হোসেন (৩৮), রাব্বি (২১), সোহেল হাসান রাফি (২১), আরিফ (২৩), নাদিম (১৯), শুক্কুর হাওলাদার (২৫), শিহাব মুন্সি (২৫), জুয়েল (৩০), সাদ্দাম মোল্লা (২৭), রানা (১৯) ও নাজমুল (১৯)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতাররা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করার পরিকল্পনায় জড়িত ছিলেন।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংস্কার বাস্তবায়ন করতে চাই, নির্ভর করবে রাজনৈতিক দলের ঐক্যের ওপর : আসিফ নজরুল

চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ প্রশংসিত

ভারত থেকে ২ দশমিক ৩ টন কাঁদুনে গ্যাস আমদানি

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে সোচ্চার দেশ-বিদেশ

পাকিস্তানে মিললো স্বর্ণের খনি, মজুত ২৮ লাখ ভরি

গণ-অভ্যুত্থান মামলার রায়: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটে সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ