রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮

প্রতিবেদক
Sawkat Shihan
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ

Spread the love

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি কাভার্ডভ্যান কলেজ বাজার এলাকায় দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি উখিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

সংঘর্ষের পর মাইক্রোবাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নারীসহ দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত আটজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩০ দলের অংশগ্রহণে রবিবার ঐকমত্য কমিশনের নতুন বৈঠক

নির্বাচনী খরচে ‘ক্রাউডফান্ডিং’ বা গণতহবিলের নতুন ঝোঁক

জুলাইয়ের প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা

দেশেই ছিলেন নায়িকা নিপুন; গ্রেফতার হলেন বিমানবন্দর থেকে

বাংলাদেশি শান্তিরক্ষী হত্যায় জাতিসংঘের তীব্র নিন্দা

সংসদে ‘ফজা পাগলা’ মন্তব্যে উত্তপ্ত বিতর্ক, হট্টগোল সামাল দিলেন স্পিকার

৫৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ লক্ষ্যেই এগোচ্ছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

ভারতের নতুন নিষেধাজ্ঞায় বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানিতে বাধা