বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তাপমাত্রা বাড়তে পারে, কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ণ

Spread the love

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর ছত্তিশগড় ও আশপাশে অবস্থান করছে, যা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশালের খেপুপাড়ায়, ৩৭ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে—৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে—২৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪১ মিনিটে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইমরান খানের অবস্থা নিয়ে গুঞ্জন, ১৪৪ ধারা জারি

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় প্রধান উপদেষ্টার নিবিড় তদারকি

শিবির সভাপতির সঙ্গে পাকিস্তান জামায়াত নেতার সাক্ষাৎ

সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি: ডিএমপি’র ব্যাখ্যা, ৮ আগস্ট পর্যন্ত বহাল

পৃথিবীর সঙ্গে ‘যোগাযোগ বিচ্ছিন্ন’ চাঁদে যাওয়া আর্টেমিস-২ এর

খেই হারিয়েছে ট্রাম্প, সামনে কঠিন পথ

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি বিএনপির

তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. ইউনুসের

মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান