রবিবার , ২৫ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পুলিশ পরিচয়ে প্রতারণা: সর্বসাধারণকে সতর্ক করল পুলিশ সদর দপ্তর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৫, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ

Spread the love

পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ রোববার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ সদর দপ্তর এই নির্দেশনা দিয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সম্প্রতি অভিযোগ পাওয়া যাচ্ছে যে, প্রতারকচক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে। সকলকে এ ধরনের প্রতারকচক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে এবং তাদের ফাঁদে পা না দিতে অনুরোধ করা হয়েছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতারকচক্রের বিরুদ্ধে পুলিশের আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে এবং জনগণের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ - অপরাধ