রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভয়েস অব আমেরিকায় ট্রাম্প প্রশাসনের ছাঁটাই অভিযানে ৫০০ কর্মী চাকরিচ্যুত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ণ

Spread the love

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) ৫০০-এর বেশি কর্মীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংস্থাটি বন্ধ করার লক্ষ্যে এটি প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে হোয়াইট হাউস প্রতিষ্ঠানটিকে ‘উগ্রপন্থী’ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তোলে।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক বলেছেন, ছাঁটাই পদক্ষেপটি ফেডারেল আমলাতন্ত্র হ্রাস, ভিওএ’র কার্যক্রমের দক্ষতা বাড়ানো এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয়ে সহায়ক হবে। তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন এই সিদ্ধান্তকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে নিউইয়র্ক টাইমসে দেওয়া বিবৃতিতে প্রতিবাদ জানিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসি প্রচারণার বিরুদ্ধে পাল্টা তথ্য প্রচারের জন্য ভয়েস অব আমেরিকা গঠিত হয়। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা, যা প্রায় ৫০টি ভাষায় টিভি, রেডিও ও অনলাইনে সংবাদ পরিবেশন করে।

সংস্থার ৫৩২টি পদে ছাঁটাই কার্যকর হতে পারে বলে জানা গেছে। এর আগে গত জুনে ৬৩৯ কর্মীকে বরখাস্তের ঘোষণা দেওয়া হলেও কাগজপত্রের জটিলতায় তা স্থগিত হয়। পরে কিছু কর্মী আদালতে মামলা দায়ের করেন।

শুক্রবার রাতে এই ঘোষণা আসে, যখন আদালত রায় দেয়— ট্রাম্প প্রশাসন ভিওএ’র পরিচালক মাইকেল আব্রামোভিটজকে অপসারণের চেষ্টায় আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করেনি। একইসঙ্গে আদালত লেককে সাক্ষ্য দিতে নির্দেশ দেয়। ভিওএ বন্ধ করার প্রশাসনিক উদ্যোগ ঠেকাতে কর্মচারীদের একটি অংশ এই মামলা করেছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত