সরকার জানাবে জানাজার সময়সূচি বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের যাবতীয় সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতিকে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় অংশ নেওয়ার পর তিনি জানান, সাবেক এই প্রধানমন্ত্রীর শেষ বিদায় সুচারুভাবে সম্পন্ন করতে সরকার ও বিএনপির মধ্যে সমন্বয় চলছে। এ বিষয়ে বিস্তারিত সূচি প্রধান উপদেষ্টার ভাষণ বা প্রেস সচিবের মাধ্যমে ঘোষণা করা হবে। বিএনপি মহাসচিব আরও জানান, দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তারা নিজস্ব কর্মসূচির বিষয়ে গণমাধ্যমকে অবহিত করবেন এবং দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন।



















