রবিবার , ৩১ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডাচদের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৫ ৩:২২ পূর্বাহ্ণ

Spread the love

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানে থামে ডাচদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন তেজা নিদামানুরু।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ। তিনি মাত্র ২৮ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। সাইফ হাসান দুটি ও মুস্তাফিজুর রহমান একটি উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পারভেজ ইমন (১৫) আউট হলেও লিটন দাস ও তানজিদ হাসান গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। তানজিদ ২৯ রানে আউট হলেও লিটন দাস ব্যাট চালিয়ে যান আক্রমণাত্মক ভঙ্গিতে।

শেষদিকে সাইফ হাসানকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিশ্চিত করেন লিটন। তিনি ৫৪ রানে অপরাজিত থাকেন, আর সাইফ খেলেন ৩৬ রানের ঝকঝকে ইনিংস।

বাংলাদেশ ৮ উইকেট হাতে রেখে এবং ৩৯ বল বাকি থাকতেই জয় পায়, সিরিজে নেয় ১–০ ব্যবধানে লিড।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

মাদক সম্রাটকে হত্যার জেরে উত্তাল মেক্সিকো, ২৫ ন্যাশনাল গার্ড নিহত 

২০২৬ ফিফা বিশ্বকাপ: চূড়ান্ত হলো ৪৮ দল

আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

আদ্-দ্বীনে শিশু মৃত্যুর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্বরান্বিত

গ্রামীণ ব্যাংকের সকল আয় কর অব্যাহতি দিল সরকার

ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে কাল থেকে নজরদারি বাড়াবো: বাণিজ্যমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের অপেক্ষায় বঙ্গভবন