শনিবার , ১২ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গ্রামীণ ব্যাংকের সকল আয় কর অব্যাহতি দিল সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৪ ৫:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে নিঃশর্তভাবে কর মওকুফ সুবিধা পেয়ে থাকলেও ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ সুবিধা বন্ধ হয়ে যায় । এবার নতুন করে প্রতিষ্ঠানটির সব আয় করমুক্ত ঘোষণা করেছে সরকার। ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা ভোগ করবে প্রতিষ্ঠানটি।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১০ অক্টোবর) গেজেট আকারে প্রকাশিত হয়।

এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ক্ষমতাবলে ওই আইনের ৭৬-এর উপধারা (৫) এবং (৬)-এর বিধানাবলি পরিপালন সাপেক্ষে গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর প্রদান হতে অব্যাহতি দেয়া হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর ২০২৯ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কর অব্যাহতি সুবিধা তুলে নেয়া হলে ওই সময় কর অব্যাহতি চেয়ে সরকারের কাছে আবেদন করে গ্রামীণ ব্যাংক। কিন্তু তাতে সাড়া দেয়নি সরকার। এবার নতুন করে ৫ বছর ৩ মাসের জন্য কর অব্যাহতির সুবিধা পেল গ্রামীণ ব্যাংক। গত ১ অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গ্রামীণ ব্যাংক প্রধানত ক্ষুদ্রঋণ বিতরণ করে থাকে। এ ছাড়া শিক্ষাঋণ, গৃহঋণ, ভিক্ষুকদের ঋণ দেয়ার মতো কিছু সামাজিক কাজও করে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন পে-স্কেল প্রতিবেদন জমা: সর্বনিম্ন বেতন ২০,০০০ ও সর্বোচ্চ ১,৬০,০০০ করার সুপারিশ

পবিত্র আশুরা মিছিল ঘিরে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনা: খাদে পড়ে নিহত ৯

ইউক্রেনের রাজধানীতে রুশ হামলায় নিহত ৯, আহত ২৮

সুষ্ঠু ভোট হলেও গণনায় অনিয়মের অভিযোগ নাহিদ ইসলামের

পোষ্য কোটা বাতিলের দাবিতে চবি শিক্ষার্থীদের কর্মসূচি

দুই ইউনিটে আসন শূন্য, বিশেষ মাইগ্রেশনের সুযোগ: ঢাবি

হাদি হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা–মা আটক

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি অসত্য: আন্তঃশিক্ষা বোর্ড