শনিবার , ১৬ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি, বিভ্রান্তিমূলক সমালোচনা নয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ

Spread the love

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অনেকেই ধর্মের কথা বললেও কথার সঙ্গে বাস্তব কর্মকাণ্ডের মিল নেই। এ ধরনের দ্বিমুখী আচরণ জনগণ প্রত্যাখ্যান করে। তিনি বলেন, “আয়নায় নিজের চেহারা দেখুন—জনগণের আস্থা আদৌ ছিল কি?”

শনিবার (১৬ আগস্ট) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

ডা. জাহিদ হোসেন বলেন, “বিএনপি স্বাধীনতার ঘোষণা দিয়ে আত্মসমর্পণ করেনি—অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। জিয়াউর রহমানের নেতৃত্বে বাকশালের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে।”

তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, “বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয়। তাই বিএনপির সমালোচনা করুন বাস্তবতার ভিত্তিতে, বিভ্রান্তিমূলক নয়।”

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতার জন্য দোয়া ও সাদকার আয়োজনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাহিদ হোসেন বলেন, “যারা রোজা রেখেছেন, ওমরাহ করেছেন, তাওয়াফ করেছেন—তাদের প্রতি দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “স্বাধীনতা যুদ্ধ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী নিখোঁজ হয়েছেন, শহীদ হয়েছেন বা পঙ্গুত্ববরণ করেছেন। তাদের পুনর্বাসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ চলমান রয়েছে।”

বর্তমান সময়ে রাজনৈতিক ভাষার অবক্ষয়ের সমালোচনা করে তিনি বলেন, “অনেকে এমন ভাষায় কথা বলেন, যা গণতন্ত্রের নয়, বরং কর্তৃত্ববাদী মানসিকতার প্রতিফলন।”

দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সুশাসনের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, “বিএনপি দীর্ঘদিন ধরেই জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।”

আগামী দিনে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যে পরিবর্তনের সম্ভাবনা আছে। নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে আশ্বাস পেয়েছে, আমরা সেটির প্রতি আস্থা রাখতে চাই।”

সম্মেলনে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ধর্মের নামে বিভ্রান্তি নয়, বিভেদ নয়, বরং জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। আমরা যেমন ৩১ দফা নিয়ে জনগণের কাছে গিয়েছি, আপনারাও যান। জনগণ যার প্রতি আস্থা রাখবে, তার পক্ষেই দাঁড়াবে।”

সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা এম নাসের রহমান, জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন

চিন্তার স্খলন রোধে বিশুদ্ধ জ্ঞানচর্চা ও সহনশীলতার আহ্বান

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান

ডাকসু নির্বাচন গণতন্ত্রের বড় পদক্ষেপ: আসিফ নজরুল

নির্বাচনী ষড়যন্ত্র ঠেকাবে জনগণ: জয়নুল আবদিন ফারুক

রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তি চান ৬৮% মানুষ

পশ্চিমবঙ্গের পর এবার পশু জবাই-ঈদের নামাজ নিয়ে আরেক প্রদেশে কড়াকড়ি

রাজধানীতে তিন ককটেল বিস্ফোরণ, পল্লবী থানার এএসআই আহত

জুলাইয়ের ১৯ দিনে ১৫২ কোটি ডলার ছাড়ালো প্রবাসী আয়

প্রধানমন্ত্রী হিসেবে নিজ জেলা বগুড়ায় তারেক রহমানের প্রথম সফর