শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ
নেত্রকোনায় ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

Spread the love

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নেত্রকোনায় ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চিন্ময় সরকার (২৭), সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), লোকমান হোসেন (২৮), পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা (২৫) ও সদস্য রাহুল রায় (২৪)।

পুলিশ জানায়, ভোরে শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলার সাবেক যুগ্ম-আহ্বায়ক কৌশিক রায় ও সুচন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেরি বাজার থেকে শুরু করে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ থেকে ছয় জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান বলেন, ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনসাধারণকে আতংকিত করতে মিছিল করছিলেন তারা। এ কারণে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হবে। সকালে তাদের আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজা শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলের বিলম্ব কৌশলের অভিযোগ কাতারের

বিপাকে ইসরায়েল, বিশ্বনেতাদের ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়ার আহ্বান নেতানিয়াহুর

ডুয়েটের ক্যাম্পাসে রণক্ষেত্র, শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

সিঙ্গাপুরের কাছে হারের পর আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ

যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা-শমী কায়সার-মমতাজ-তারানা হালিমের বিরুদ্ধে  মামলা

৩৭টি বাসা ও ৫০টি গাড়ি প্রস্তুত; আগামীকাল শপথ নিচ্ছেন তারেক রহমান

গুজব ছড়াচ্ছে ফ্যাসিস্টের দোসররা: স্বরাষ্ট্র উপদেষ্টা