শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুর্গাপূজায় শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৭:০৯ পূর্বাহ্ণ

Spread the love

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে ৯ দিন এবং সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজগুলোতে সাপ্তাহিক ছুটিসহ ১৪ দিনের ছুটি থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা বাড়তি ছুটিও পাবে। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজার জন্য শিক্ষকদের ঐচ্ছিক ছুটি থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটি একই সময়ে অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষা গ্রহণ করা যাবে না, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসবে অংশ নিতে পারে।

সর্বশেষ - অপরাধ