শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গণভোটের প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার ছাপাচ্ছে ইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ

Spread the love

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্যাপক প্রচারণা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটের প্রচারে সারা দেশে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট ও ৫৭ হাজারের বেশি ব্যানার প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে ইসি।

শনিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, বিজি প্রেসে লিফলেট ছাপার কাজ চলছে এবং ৫ জানুয়ারি থেকে এসব লিফলেট সারা দেশে বিতরণ শুরু হবে। জনবহুল স্থানে ১০ ফুট বাই ৪ ফুট আকারের প্রায় ১৫ হাজার ব্যানার এবং ভোটকেন্দ্রের সামনে স্থাপনের জন্য ৩ ফুট বাই ৫ ফুট আকারের ৪২ হাজার ৭৬৬টি ব্যানার টানানো হবে।

ইসি অনুমোদিত ব্যানার ও লিফলেটে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫–সংক্রান্ত প্রস্তাবগুলোর বিষয়ে ভোটারদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক সংস্কারসহ মোট ৩০টি বিষয়ে ঐকমত্যের কথা তুলে ধরা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

আইসিটি মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় হেফাজতে নিয়েছে সেনাবাহিনী

‘দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেব না’: রাজশাহীতে জামায়াত আমির

মালয়েশিয়া প্রেরণের নামে প্রতারণা, ২৬ প্রবাসী এজেন্সি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

পুষ্টিহীনতা ও ডায়রিয়ার ‘দুষ্টচক্র’: জনস্বাস্থ্যে চরম ঝুঁকি

জিম্বাবুয়ের কারিবা হ্রদে ভয়াবহ ফেরিডুবি, ৪৪ জনের প্রাণহানি

চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর

আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, আলোচনায় হামজা-শমিত

১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক