শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নোবেল শান্তি পুরস্কারে আগ্রহ, নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন ট্রাম্পের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ১:১১ অপরাহ্ণ

Spread the love

নোবেল শান্তি পুরস্কার লাভের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে গত মাসে নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টোলটেনবার্গকে ফোন করে তিনি এ বিষয়ে আলোচনা করেন। একইসঙ্গে নরওয়ের সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়েও কথা বলেন ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে নরওয়ের শীর্ষ ব্যবসায়িক পত্রিকা ডাগেনস নেরিংস্লিভ, যা শুক্রবার প্রতিবেদন আকারে প্রকাশ করেছে রয়টার্স

পত্রিকাটির দাবি, স্টোলটেনবার্গ যখন অসলো শহরে হাঁটছিলেন, তখনই হঠাৎ ট্রাম্পের ফোন আসে। ফোনে ট্রাম্প তার নোবেল পুরস্কার পাওয়ার উপযুক্ততা তুলে ধরেন। উল্লেখ্য, ইসরায়েল, পাকিস্তান, ও কম্বোডিয়াসহ কয়েকটি দেশ শান্তি প্রচেষ্টার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় স্টোলটেনবার্গ জানান, ফোনালাপের মূল বিষয় ছিল বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, যা নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোরের সঙ্গে ট্রাম্পের পরবর্তী ফোনালাপের পূর্বপ্রস্তুতি ছিল। তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি।

ফোনালাপে যুক্ত ছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারসহ কয়েকজন হোয়াইট হাউস কর্মকর্তা। নোবেল শান্তি পুরস্কারের বিষয়ে হোয়াইট হাউস এবং নরওয়ের নোবেল কমিটি কোনো মন্তব্য করেনি।

নরওয়ের সংবাদমাধ্যম জানিয়েছে, এটি প্রথম নয়, এর আগেও স্টোলটেনবার্গের সঙ্গে আলাপে ট্রাম্প নোবেল পুরস্কার প্রসঙ্গ তুলেছেন। বর্তমানে নরওয়ের পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র ১৫% শুল্ক আরোপ করেছে। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত