মঙ্গলবার , ২০ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে শুরু হলো বাংলাদেশে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২০, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ

Spread the love

ইলন মাস্কের স্টারলিংক পরীক্ষামূলকভাবে বাংলাদেশে তাদের ইন্টারনেট সেবা চালু করেছে। আজ বুধবার (২১ মে) বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের প্রাঙ্গণে এই স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ব্যবহার করা গেছে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) স্টলে দর্শনার্থীরা বিনামূল্যে স্টারলিংকের ইন্টারনেটের গতি পরীক্ষা করার সুযোগ পান। জাহিদুর রাব্বী নামের এক ব্যবহারকারী ফাস্টডটকম থেকে পরীক্ষা করে ২২০ এমবিপিএস পর্যন্ত গতি পাওয়ার কথা জানান। তিনি বলেন, “সামিটে এসে স্টারলিংকের ইন্টারনেট–সেবার গতি পরীক্ষা করেছি নিজের মোবাইল থেকে। ফাস্টডটকম থেকে ইন্টারনেটের গতি পরীক্ষায় সর্বোচ্চ ২২০ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস) গতি ও সর্বনিম্ন ১৭০ এমবিপিএস গতি পাওয়া গেছে।”
সামিটের স্টলে স্টারলিংকের রিসিভার ও অন্যান্য যন্ত্রাংশ প্রদর্শন করা হচ্ছে। যদিও এই সেবা কবে থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে এবং খরচ কেমন হবে, সে সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি।
গত ২৯ মার্চ স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) থেকে বিনিয়োগ নিবন্ধনের অনুমোদন পায় এবং ৯০ কার্যদিবসের মধ্যে কার্যক্রম শুরু করার কথা। বর্তমানে ভুটানে স্টারলিংকের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৫,৮০০ টাকা খরচ করে ইন্টারনেট সেবা নিচ্ছেন গ্রাহকেরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে২ টাইগ্রেস স্পিনার

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে: শিক্ষামন্ত্রী

‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ লক্ষ্যেই এগোচ্ছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

ইরানকে পরমাণু অস্ত্র পেতে দেওয়া হবে না: ট্রাম্প, একমত রাজা চার্লস

৩১ আগস্ট প্রকাশ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আহত ১২ মার্কিন সেনা

নোবেল শান্তি পুরস্কার ভেনেজুয়েলার মারিয়া কোরিনার হাতে; ট্রাম্পকে উৎসর্গ

হাইতিতে গ্যাং হামলায় নিহত ৭০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্প