রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অভিযুক্তদের বিরুদ্ধে দলের পদক্ষেপগুলো প্রচারে পক্ষপাতের অভিযোগ রিজভীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ

Spread the love

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ঘটনার জন্য বিএনপিকে দায়ী করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে দলের নেওয়া পদক্ষেপগুলো প্রচার করা হয় না।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি বই আলোচনা সভায় তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে বিভাজন তৈরির নানা সুর শোনা যাচ্ছে। বালুমহাল, সিলেটের পাথর লুট কিংবা নারীঘটিত ঘটনায় অন্য দলের নাম আসলেও গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শুধু বিএনপিকে বেশি করে প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, একটি পরিবারের মধ্যে দুষ্টু সন্তান থাকতে পারে, কিন্তু বাবা-মা তাকে শাসন করছে কি না সেটিও দেখার বিষয়। কিন্তু বিএনপির বিরুদ্ধে খুব কৌশলে নেতিবাচক বয়ান তৈরি করা হচ্ছে।

ডাকসু প্রসঙ্গে রিজভী প্রশ্ন তোলেন, নির্বাচিত ভিপির কি কোনো আইনগত ক্ষমতা রয়েছে জরিমানা আদায়ের? অথচ বাস্তবে তা হচ্ছে। তার মতে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে পারে, কিন্তু হলগুলোতে লোহার খাট বা ডাইনিং টেবিল দেওয়ার দায়িত্ব কোনো রাজনৈতিক সংগঠন বা ডাকসুর নয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত