বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।



















