বুধবার , ১৩ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতীয়করণ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মহাসমাবেশ করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার সকাল ১০টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে কয়েকশ শিক্ষক অংশ নেন।

শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে—শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, ৪৫ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিকে ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৩ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় ও সুপ্রিম কোর্ট এলাকা, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সব ধরনের সভা-সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে।

ডিএমপি আবারও জানিয়েছে, দাবি-দাওয়া বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিদ্রোহী মমতা: ‘পদত্যাগ নয়, প্রয়োজনে বরখাস্ত করার চ্যালেঞ্জ’

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর

সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

নিউইয়র্কে জাতীয় পরিচয়পত্র ইস্যুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

ভারতে হাদি হত্যার: প্রধান আসামি গ্রেপ্তার

শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময়ের কথা জানালেন জিএম কাদের

গোপালগঞ্জে ইউএনও’র গাড়ি বহরে হামলা ও ভাঙচুর: উত্তপ্ত পরিস্থিতি

শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ভারতীয় মেডিকেল টিমের কার্যক্রম শুরু