বাড়িভাড়া বৃদ্ধি ও তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা আজ শুক্রবার থেকে আমরণ অনশন শুরু করেছেন। দুপুর ২টায় বৃষ্টির মধ্যেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়।
এর আগে আন্দোলনরত সংগঠন ‘শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ স্থগিতের ঘোষণা দেন এবং জানান,
“শতকরা হারে বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চলবে।”
উল্লেখ্য, গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে।
এরপর ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে পুলিশের লাঠিচার্জের পর আন্দোলন আরও তীব্র হয়। তখন থেকে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন।
গতকাল শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় কোনো সমাধান না আসায় শিক্ষকরা আজ থেকে আমরণ অনশন শুরু করেছেন।



















