সোমবার , ৪ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রিপল হত্যাকাণ্ডে উপদেষ্টার বাবার জড়িত থাকার অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ

Spread the love

কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া নৃশংস ট্রিপল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল হোসেনের নাম উল্লেখ করে তাকে গ্রেপ্তার করার জোর দাবি জানিয়েছেন নিহতদের পরিবার। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান নিহতদের স্বজন রুমা আক্তার।

তিনি অভিযোগ করেন, “৩ জুলাই আমার মা, ভাই ও বোনকে কুপিয়ে হত্যা করা হয়। আমাকেও হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়, ভাগ্যক্রমে বেঁচে গেছি। অথচ পুলিশ মামলার আসামিদের তালিকায় উপদেষ্টার বাবার নাম বাদ দিয়েছে এবং নিজেদের মতো করে নাম লিখেছে।”

রুমা আক্তার জানান, এই হত্যাকাণ্ডের আগে মোবাইল চুরির একটি ঘটনা কেন্দ্র করে সংঘর্ষ বাধে, যার জেরে চোরের পরিবার সন্দেহ করে তার মাকে। এরপর কড়ইবাড়িতে এক গোপন বৈঠকে হত্যার পরিকল্পনা করা হয়, যেখানে স্থানীয় প্রভাবশালীরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, “হত্যাকাণ্ড চালাতে ভাড়াটে খুনি ব্যবহার করা হয়। খুনিরা এমনভাবে হামলা চালায় যেন কেউ বাঁচে না। আমি নিজেও মাথায় ৭২টি সেলাই নিয়ে কষ্ট পাচ্ছি।”

রুমা অভিযোগ করেন, ঘটনার পর আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ জামিনেও মুক্ত। “আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। খুনিরা ক্ষিপ্ত হয়ে আবার হামলা চালাতে পারে।”

তিনি সরকারের কাছে মামলা পুনরায় তদন্ত, প্রধান আসামিদের অন্তর্ভুক্তি এবং সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলল নির্বাচন কমিশন

গণতন্ত্রের শত্রুরা ষড়যন্ত্র করছে, নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান মির্জা ফখরুলের

নতুন দুই মেট্রোরেলের ব্যয় আগের চেয়ে দ্বিগুণের বেশি

ফিলিস্তিনের পাশে বাংলাদেশের অবিচল সংহতি ঘোষণা

কক্সবাজার সফরে হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে নোটিশ

সশস্ত্র বাহিনী কেনাকাটায় তারিক সিদ্দিকের দুর্নীতির অভিযোগ

নভেম্বরে গণভোট না হলে জনগণ তা মেনে নেবে না: মামুনুল হক

আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, আলোচনায় হামজা-শমিত

শাহজিবাজার বিদ্যুৎ গ্রিডে আগুন: হবিগঞ্জের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

https://amarbanglanews24.com/

‘দোয়া করেন যাতে তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই’