বুধবার , ৬ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সশস্ত্র বাহিনী কেনাকাটায় তারিক সিদ্দিকের দুর্নীতির অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ২:০১ পূর্বাহ্ণ

Spread the love

আওয়ামী লীগ সরকারের সময় দেশে মাফিয়াতন্ত্রের মাধ্যমে একটি প্রভাবশালী চক্রের উত্থানের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় ও সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক।

বিভিন্ন সূত্র মতে, বিগত ১৫ বছরে সেনা, নৌ ও বিমান বাহিনীর অস্ত্র, সরঞ্জাম ও অবকাঠামো উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষত সামরিক সরঞ্জাম কেনাকাটায় মোটা অঙ্কের কমিশন আদায় করতেন তিনি, যা সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে ওপেন সিক্রেট ছিল বলে জানা যায়।

একাধিক অনুসন্ধানে দাবি করা হয়েছে, চীন থেকে যুদ্ধবিমান, অস্ত্র ও গোলাবারুদ তিন গুণ বেশি দামে কেনা হয়েছে। বিমান বাহিনীর অনুপযুক্ত প্রশিক্ষণ বিমান কেনার ঘটনায় দুর্ঘটনায় শিশু ও পাইলট নিহত হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে এই কেনাকাটার পেছনের দুর্নীতি নিয়ে।

২০০১ সালে তার বিরুদ্ধে মিগ-২৯ ও বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট কেনার সময় দুর্নীতির মামলা হলেও, পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলাটি বন্ধ হয়ে যায়।

বলা হচ্ছে, সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্তে তারিক সিদ্দিকের সম্মতি ছাড়া কিছুই হতো না। তিনি শুধু কমিশনই গ্রহণ করেননি, বরং নিজের ঘনিষ্ঠজনদের বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়ে সরকারি কাজ পাইয়ে দিতেন।

বছরের পর বছর ধরে সরাসরি ক্রয় বা ‘ডাইরেক্ট পারচেজ’-এর নামে নানা উন্নয়নকাজে সশস্ত্র বাহিনীর নামে বরাদ্দ নিয়ে ঠিকাদার নিয়োগেও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব কাজের মাধ্যমে তারিক সিদ্দিক বিপুল সম্পদ বিদেশে পাচার করেছেন বলে জানা যায়।

সংশ্লিষ্টদের মতে, গত দেড় দশকে তারিক সিদ্দিকের কমিশনভিত্তিক আয় হাজার হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চলতি সপ্তাহেই আসছে নির্বাচনি তফসিল

নিশ্চিন্তে থাকতে বললেন সনাতন ধর্মাবলম্বীদের পররাষ্ট্র উপদেষ্টা

আজ ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০২৫ সালের মধ্যে নির্বাচন দেওয়া হয়ত সম্ভব হবে : আইন উপদেষ্টা

গণভবনের সামনে গ্যাস লিকেজ, রাজধানীর কয়েক এলাকায় তীব্র স্বল্পচাপ

জবি মাদকবিরোধী ফোরামের নেতৃত্বে অমৃত-জীবন, সহ-সভাপতি রাদিয়া

যুদ্ধবিরতির পরও গাজায় খাদ্য সংকট ‘বিপর্যয়কর’ অবস্থায় : ডব্লিউএইচও

হাসিনার মৃত্যুদণ্ডে জনগণের রায় প্রতিফলিত হয়েছে: রুমিন ফারহানা

২০২৬ বিশ্বকাপে ফিফার নতুন চমক: চ্যাম্পিয়ন দল পাবে বিশেষ আংটি

কী থাকবে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে?