বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজকের মধ্যেই নিষ্পত্তি হবে রাষ্ট্র সংস্কারের বাকি বিষয়সমূহ: ড. আলী রীয়াজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

রাষ্ট্র সংস্কারবিষয়ক আলোচনার দ্বিতীয় পর্যায় আজকের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি জানান, অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তি করে চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে, এবং তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সনদ রূপ পাবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় দফার এই বৈঠক শুরু হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে নেতৃত্ব দেন ড. আলী রীয়াজ।

আলোচনার শুরুতে ড. রীয়াজ বলেন, “ছয়টি কমিশনের সুপারিশ বিশ্লেষণ করে আমরা একটি প্রাথমিক ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। যদিও ১৩টি বিষয়ে ভিন্নমত (‘নোট অব ডিসেন্ট’) রয়েছে, তবুও বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্য হয়েছে। আজকের বৈঠকে বাকি বিষয়গুলোর নিষ্পত্তি সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও জানান, অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রস্তাব, প্রতিক্রিয়া ও সংশোধনীগুলো মূল্যায়নের পরই কমিশন চূড়ান্ত খসড়া প্রস্তুত করবে। পরে সেই খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে স্বাক্ষরের জন্য।

ড. রীয়াজ বলেন, “সেই স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সনদটি একটি সম্মিলিত, রাজনৈতিক ঐকমত্যের রূপ পাবে।”

সর্বশেষ - অপরাধ