মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বুধবার টানা ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ

Spread the love

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার (২২ এপ্রিল) কুমিল্লার বেশ কয়েকটি এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাকসাম উপ-এলাকার গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর ফলে কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব শ্রেণির গ্রাহক (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সেবা থেকে সাময়িকভাবে বঞ্চিত হবেন।

বিজিডিসিএল কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। মেরামত কাজ শেষ হওয়ার সাথে সাথেই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের রান্নাবান্নাসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ নির্ধারিত সময়ের আগেই সেরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে সাবেক মন্ত্রীর নাম প্রস্তাব: হিন্দুস্তান টাইমস

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী

গ্রামে ৮ থেকে ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে না

আওয়ামী লীগের নৌকা প্রতীক ইসি ওয়েবসাইট থেকে অপসারিত

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে ১১তম গ্রেড প্রদানের উদ্যোগ: গণশিক্ষা উপদেষ্টা

ইরান-ইসরায়েল সংঘাতে মার্কিন হস্তক্ষেপে রাশিয়ার হুঁশিয়ারি

চট্টগ্রামের বাদে দেশজুড়ে যথারীতি চলবে এইচএসসি পরীক্ষা

ভোটকেন্দ্রে ২৪ ঘণ্টা পাহারার আহ্বান, রেজাল্ট শিট ছাড়া কেন্দ্র ছাড়বেন না: শামা ওবায়েদ