বুধবার , ১৬ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গোপালগঞ্জে রণক্ষেত্র: এনসিপি’র গাড়িবহরে হামলা, ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে তাদের গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকাল ৩টার দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটলে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে।

হামলাকারীদের রুখতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়েছে।

এদিকে, এনসিপি’র নেতারা নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছেন। শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এর আগে, গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশের মঞ্চের চেয়ার-টেবিল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, কেন্দ্রীয় এনসিপি জুলাই মাসজুড়ে জেলায় জেলায় পদযাত্রা করছে। আজ গোপালগঞ্জে তারা লং মার্চ ও সমাবেশ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান-পাকিস্তান বৈঠক: সংলাপে ইসলামাবাদের মধ্যস্থতা

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ

যুদ্ধবিরতির পরও গাজায় দেড় হাজার ভবন ধ্বংস করল ইসরায়েল

সংঘাত নয়, শান্তিই একমাত্র পথ : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

আগামী বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

পুতিন-কিম বৈঠকের পর ‘ফরেনসিক ক্লিনিং’, নজরে কিমের নিরাপত্তা কৌশল

বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় জামায়াত আমিরের

বাজারে আসছে নতুন ডিজাইনের ১০০ টাকার নোট

ইরানে বিক্ষোভে ৪৮ ঘণ্টায় দুই হাজার নিহতের আশঙ্কা

উপদেষ্টাদের অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব