রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গ্যাসের চাপ বাড়ছে, স্বাভাবিক হচ্ছে সরবরাহ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

দেশজুড়ে চলমান গ্যাসসংকট পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সরকারি পরিকল্পনা অনুযায়ী শিল্প ও বিদ্যুৎ খাতে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ (তিতাস-২৮) থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে গ্যাস সরবরাহ বাড়ার পর অগ্রাধিকার ভিত্তিতে শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়ানো হবে। একই সঙ্গে লোডশেডিং কমাতে শিল্পের পাশাপাশি বিদ্যুৎ খাতেও গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্যাস সরবরাহ বাড়ার প্রভাব ইতোমধ্যে কিছু এলাকায় দেখা যাচ্ছে। রাজধানীর কয়েকটি আবাসিক এলাকায় আগের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। স্বস্তি ফিরেছে সিএনজি স্টেশনগুলোতেও। কয়েক দিন আগেও গ্যাসসংকটে বন্ধ থাকা কিছু স্টেশনে গতকাল যানবাহনে গ্যাস সরবরাহ করতে দেখা গেছে। চালকদের ভাষ্য, গত দুই দিনে গ্যাসের চাপ বেড়েছে এবং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তিও কিছুটা কমেছে।

এ ছাড়া ময়মনসিংহের ভালুকা শিল্প এলাকায় গ্যাস সরবরাহ আগের তুলনায় উন্নত হয়েছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জের অধিকাংশ এলাকাতেও সরবরাহ বেড়েছে। নরসিংদীর কিছু এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

২০৩০ সালের মধ্যে ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য

তিতাস-২৮ কূপ উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ২৯টি কূপ খনন করা হয়েছে।

তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে মানুষ ও বিভিন্ন খাতকে কিছুদিন ধরে সমস্যার মধ্যে থাকতে হয়েছে। তিতাস-২৮ কূপ থেকে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের উদ্যোগ সেই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি আনবে।

প্রতিমন্ত্রীর ভাষ্য, এ ধরনের ছোট ছোট উদ্যোগের মাধ্যমে ২০৩০ সাল নাগাদ গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে থাকা পার্থক্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। গ্যাসের উৎপাদন বাড়িয়ে চাহিদা ও সরবরাহের ব্যবধান শূন্যে নামানোর লক্ষ্য রয়েছে। এতে শিল্প, বিদ্যুৎ ও গৃহস্থালি খাতে চলমান সংকট কমাতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কূপের চাপ ও খননকাজ

তিতাস-২৮ কূপের প্রকল্প পরিচালক জসিম উদ্দিন মুন্না জানান, কূপটির ওয়েলহেড শাট-ইন প্রেসার ৩ হাজার ৬০০ পিএসআই এবং ফ্লোয়িং প্রেসার ২ হাজার ১০০ পিএসআই। দীর্ঘ সময় ধরে এ কূপ থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর অংশ হিসেবে ‘তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন’ প্রকল্পের আওতায় চীনের সমন্বিত খনন ঠিকাদারি প্রতিষ্ঠান সিএনপিসি চুয়ানচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে ২০২৫ সালের ১০ এপ্রিল চুক্তি হয়।

চুক্তির আওতায় তিতাস-২৮ কূপের খননকাজ শুরু হয় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর। পরে ২০২৬ সালের ১৯ জুন খননকাজ সফলভাবে শেষ হয়।

তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ৩২৫ থেকে ৩৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর সঙ্গে তিতাস-২৮ কূপ থেকে নতুন করে যুক্ত হয়েছে প্রায় সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস। এ ছাড়া আরও চারটি কূপের পরীক্ষামূলক কার্যক্রম চলছে।

এর আগে পরীক্ষামূলক সরবরাহের সময় তিতাস-২৮ কূপ থেকে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। কূপটির গভীরতা ৩ হাজার ৬০১ মিটার বা প্রায় ১৩ হাজার ফুট। মূসক ও আয়করসহ কূপটি খননে মোট ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।

তিতাস-২৮ থেকে নতুন করে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের জোগান বাড়বে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এর ফলে শিল্প, বিদ্যুৎ ও আবাসিক খাতে চলমান গ্যাসসংকট আরও কিছুটা কমে আসবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিবাড়ির স্বজনদের কাছে ভোটের সমর্থন চাইলেন তারেক রহমান

ইরানকে পরমাণু অস্ত্র পেতে দেওয়া হবে না: ট্রাম্প, একমত রাজা চার্লস

৫ দিনব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাস

অ্যান্টিবায়োটিকের ব্যবহারে প্রটোকল মানা হচ্ছে না, আইসিইউতে বাড়ছে মৃত্যু

শীত শুরু, তীব্র শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টি হতে পারে

শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

২৪ ঘণ্টায় হামে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ভারতের উপকূলে সতর্কতা জারি

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের একক: তদন্ত কমিটি

যমুনায় আলেম ও এতিমদের নিয়ে প্রধানমন্ত্রীর ইফতার