সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলো

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, এর আগে দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে বিমানবন্দরের উদ্দেশ্যে নেওয়া হয়। বেলা ১১টা ২০ মিনিটে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ওসমান হাদির চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া তার চিকিৎসা-সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে জানানো হয়েছে। চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ওসমান হাদি ঢাকার এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান এটা প্রমাণিত : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী তারেক রহমান

চুক্তি না হলে ইরানের অবকাঠামোয় হামলার হুমকি ট্রাম্পের

‘বেহেস্তের টিকিট’ দেখিয়ে ভোট চাইছে কেউ কেউ: তারেক রহমান

সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

হংকংয়ে ভয়াবহ আগুনে ৯৪ মৃত্যু, নিখোঁজ শতাধিক

৪,১০০ মদ–৩০ ফেনসিডিলসহ মাদকসামগ্রী নষ্ট

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‌্যাব