রবিবার , ৯ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শাপলা চত্বর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ

Spread the love

২০১৩ সালের বহুল আলোচিত শাপলা চত্বর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এই আশ্বাস ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি মামলা করার আহ্বান জানিয়েছিলেন এবং আলেম-ওলামাদের দেওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে এরই মধ্যে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। ফলে এখন নিয়ম অনুযায়ী বিচারিক প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও জোর দিয়ে বলেন, দেশে ইসলামবিরোধী কোনো আইন পাস বা নীতি বাস্তবায়ন করা হবে না। দেশের ধর্মপ্রাণ মুসলিম সমাজের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের নাগরিকরাও যেন তাদের পূর্ণ অধিকার ভোগ করতে পারেন, সে লক্ষ্যে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করছে। ফটিকছড়ির ওই মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দেশের শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ