শনিবার , ২১ জুন ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নেতানিয়াহু ‘চিরকাল’ ক্ষমতায় থাকতে ইরানের সঙ্গে যুদ্ধ চান: বিল ক্লিনটন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২১, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চেয়ে আসছেন, এবং এর পেছনে তার উদ্দেশ্য হলো ‘চিরকাল’ ক্ষমতায় টিকে থাকা আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জনপ্রিয় মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিনটন এই কথা বলেন। এ সময় তিনি নেতানিয়াহুকে এক হাত নিয়ে আরও বলেন, নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কারণ তার ‘খায়েশ’— তিনি আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবেন।

চলমান ইরান-ইসরায়েল উত্তেজনা প্রশমিত করতে ক্লিনটন জানান, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করেছেন। তার ভাষায়, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছি যেন এই সংঘর্ষ প্রশমিত করার চেষ্টা করেন এবং বেসামরিক নাগরিকদের ওপর যে লাগাতার হত্যাকাণ্ড চলছে, সেটার অবসান ঘটান।”

তবে ক্লিনটনের মতে, নেতানিয়াহু বা ট্রাম্প কেউই সরাসরি একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ চান না। তারপরও তারা এমন এক দুঃসাহসিক পথে হাঁটছেন, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।

তিনি আরও বলেন, “আমরা অবশ্যই আমাদের মিত্রদের পাশে থাকব, তাদের রক্ষা করব— এটা গুরুত্বপূর্ণ। কিন্তু গোপন বা অনানুষ্ঠানিক যুদ্ধে জড়িয়ে পড়া, যেখানে নিরীহ বেসামরিক মানুষজন ভুক্তভোগী হয়— এটা কোনো সমাধান নয়।”

বিল ক্লিনটনের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশল হওয়া উচিত যুদ্ধ নয়, বরং সংঘর্ষ নিরসন এবং শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহ দেওয়া

সর্বশেষ - অপরাধ