শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

সিলেট টেস্টে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারী আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। চতুর্থ দিনে ইনিংস হার এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে ভেঙে পড়ে আইরিশ ব্যাটিং লাইন।

বাংলাদেশের হয়ে দুই বাঁহাতি স্পিনার দারুণ নৈপুণ্য দেখান। হাসান মুরাদ নিয়েছেন ৪ উইকেট, তাইজুল ইসলাম শিকার করেন ৩ উইকেট। চতুর্থ দিনের শুরুতেই ম্যাথু হাম্প্রেসকে তাইজুলের শিকার হলে চাপ বাড়তে থাকে আয়ারল্যান্ডের ওপর। আটে নামা জর্ডান নেইল ৩৮ রানের লড়াকু ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়লেও হাসান মুরাদের বলে ছক্কা মারতে গিয়ে সাদমানের অসাধারণ ক্যাচে তার ইনিংসের সমাপ্তি ঘটে। ২৫২ রানের মাথায় নবম উইকেট পড়ে গেলে আইরিশদের ইনিংস ভাঙতে আর দেরি হয়নি।

লাঞ্চের পর বাঁহাতি পেসার নাহিদ রানা আক্রমণে এসে ম্যাকব্রাইনকে বাউন্সারে বিভ্রান্ত করেন। শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ তুলে দেন তিনি। ২৫৪ রানে থামে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস।

এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ২৮৬ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা গড়েন রানের পাহাড়। মাহমুদুল হাসান জয়ের ১৭১ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশ তোলে ৫৮৭ রানে ৮ উইকেট তুলে ইনিংস ঘোষণা করে। ফলে স্বাগতিকরা লিড নেয় ৩০১ রানের।

ইনিংস ও রানের ব্যবধানে এটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে তৃতীয় বৃহত্তম জয়। এখন পর্যন্ত টাইগাররা মোট চারবার ইনিংস ব্যবধানে জয় তুলে নিল।

সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২৮৬ ও ২৫৪ (ম্যাকব্রাইন ৫২, স্টার্লিং ৪৩; মুরাদ ৪/৬০, তাইজুল ৩/৮৪)
বাংলাদেশ: ৫৮৭/৮ ডিক্লেয়ার (মাহমুদুল ১৭১, শান্ত ১০০)

সর্বশেষ - অপরাধ