মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইসরায়েলের শঙ্কার কারণ: ইরানের গভীর পাহাড়ের নিচের পারমাণবিক স্থাপনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৭, ২০২৫ ৫:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

ইরান ও ইসরায়েলের চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার ইরানের গভীর পাহাড়ের নিচে নির্মিত ফোর্ডো পারমাণবিক স্থাপনা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়াখিয়েল লেইটার। তিনি দাবি করেছেন যে, ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনাকে আকাশপথ থেকে ধ্বংস করতে সক্ষম একমাত্র দেশ হলো যুক্তরাষ্ট্র। সিএনএন এই খবর জানিয়েছে।

সোমবার (১৬ জুন, ২০২৫) মেরিট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াখিয়েল লেইটার এই দাবি করেন। তার ভাষ্য, “ফোর্ডোকে যদি আকাশপথ থেকে ধ্বংস করতে হয়, তাহলে সেটা করতে পারবে কেবল যুক্তরাষ্ট্রের কাছে থাকা নির্দিষ্ট ধরনের বোমা। এটি সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত সিদ্ধান্ত— তারা চায় কি না সেই পথ অনুসরণ করতে।”

তবে, একবারের আঘাতেই ফোর্ডো ধ্বংস করা সম্ভব হবে কি না, তা নিয়ে বিশেষজ্ঞরা সংশয় প্রকাশ করেছেন। সিএনএনের সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটন বলেন, “আমি বারবার আঘাত হানার উপর ভরসা রাখব।”

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইরানের কোম শহরের কাছে অবস্থিত ফোর্ডো স্থাপনাটি পাহাড়ের নিচে ৮০ থেকে ৯০ মিটার গভীরে নির্মিত বলে ধারণা করা হয়। সেখানে উন্নত মানের সেন্ট্রিফিউজ বসানো হয়েছে, যা উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ’—তথ্য সচিব

৯৫ হাজার ভোটের ব্যবধানে জিতলেন মির্জা ফখরুল

বিশ্বকাপ নিয়ে ভারতের সফর বাতিলের ঘোষণা: আসিফ নজরুল

ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ নিষিদ্ধ আওয়ামী সংগঠনের ৯ নেতা-কর্মী গ্রেফতার

২০১৮ সালের নির্বাচনে রাতের ভোট নিয়ে সাবেক আইজিপির বিস্ফোরক জবানবন্দি

বেগম খালেদা জিয়ার মৃত্যু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান খবর

রাখাইনে হাসপাতালে বোমা হামলা তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা

জামায়াত-শিবিরের কৌশলে বিভ্রান্ত হচ্ছে রাজনীতি: রাশেদ খান

শেখ হাসিনাসহ দ্বাদশ সংসদের ৩৪৪ এমপির বিরুদ্ধে মামলার আবেদন

পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপরে, প্লাবিত লালমনিরহাটের পাঁচ উপজেলা