বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কুয়ালালামপুরে বিশেষ অভিযানে ৭৭০ অবৈধ অভিবাসী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৫:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকায় ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

আটকদের মধ্যে রয়েছেন—বাংলাদেশের ৩৭৭ জন, মিয়ানমারের ২৩৫, ভারতের ৫৮, নেপালের ৭২, ইন্দোনেশিয়ার ১৯ (১৭ পুরুষ ও ২ নারী) এবং অন্যান্য দেশের ৯ জন (৩ পুরুষ ও ৬ নারী)।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এলাকাটি দীর্ঘদিন ধরে বিদেশিদের অবৈধ কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল। বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা ও নথির অপব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়।

অভিযানে অংশ নেয় ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা। মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ১ হাজার ৬০০ জন ছিলেন বিদেশি নাগরিক। অভিযানের সময় অনেকে দোকান কিংবা ভবনের ছাদে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন।

অভিযানে একটি অবৈধ জুয়ার আসরও সনাক্ত করা হয়, যেখানে সিসিটিভি নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল। সেখান থেকে আটক করা হয় আটজন বিদেশিকে।

আটকদের প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩), ১৫(৪) ও প্রবিধান ৩৯(বি) অনুযায়ী তদন্ত চলছে।

বাসরি ওথমান আরও জানান, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে যেন তারা শুধু অনুমোদিত বিদেশিকর্মী নিয়োগ দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

একনেক সভায় ৯,৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

বিয়েতে স্বর্ণ কেনা বন্ধের আহ্বান মোদির, কী সংকটে ভারত

ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ

জাকসু নির্বাচন বর্জন, পুনর্নির্বাচনের দাবি প্রগতিশীল প্যানেলগুলোর

তেলের দাম বাড়ার পরই ফাঁকা ফিলিং স্টেশন, উধাও দীর্ঘ লাইন

২০ বছর পর গাজীপুরে আসছেন তারেক রহমান

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

১৪ বছর পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল: ‘আমি এখন স্বাধীন’

তারেক রহমানের ভোটার হওয়া কমিশনের সিদ্ধান্তে সম্ভব: ইসি

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষ: যুদ্ধে রূপ নিতে পারে পরিস্থিতি