রবিবার , ১৫ জুন ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সোমবার থেকে দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ণ

Spread the love

দেশের বেশিরভাগ এলাকায় আগামী সোমবার (১৬ জুন) থেকে ভারি বৃষ্টিপাত শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বর্ষণ আগামী শনিবার (২২ জুন) পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে, যার ফলে বিভিন্ন অঞ্চলে বিদ্যমান মৃদু তাপপ্রবাহ কমে আসবে এবং জনজীবনে কিছুটা স্বস্তি ফিরবে।

গত কয়েকদিন ধরে তীব্র মৃদু তাপপ্রবাহে ভুগছিল মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ ছিল চরমে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসের কম গতিবেগ, জলীয় বাষ্পের উচ্চ পরিমাণ এবং মৌসুমি লঘুচাপের প্রভাবে চরমভাবাপন্ন পরিস্থিতি বিরাজ করছিল।

শুক্রবার থেকে রোদের তীব্রতা কিছুটা কমতে শুরু করলেও, শনিবার রাজধানীসহ কিছু এলাকায় বৃষ্টি হলেও গরম তেমন কমেনি। আবহাওাবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক বলেছেন, “কালকে (সোমবার) থেকেই এই বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাড়তে থাকবে। ১৬ জুন থেকে ২২ জুন পর্যন্ত সারাদেশে থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিপাত হলে বিদ্যমান যে চরম তাপমাত্রা বা মৃদু তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে সেটা কিছুটা প্রশমিত হবে। এবং কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে।”


পাহাড় ধসের সতর্কতা:

এই ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড় ধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক আরও জানান, “এই বৃষ্টিপাতের সঙ্গে থাকবে দমকা বাতাস, ঝড়ো হাওয়া, কখনও কখনও থাকবে বজ্রপাত। ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এসব পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা আছে।”

আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে, এপ্রিল-মের পরিবর্তে এবার জুন মাস উষ্ণতম মাসে পরিণত হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিচ্ছেদ গুজব উড়িয়ে দিলেন বারাক ও মিশেল ওবামা

প্রেস সচিবের মুখে শাপলা চত্বরের রক্তাক্ত রাতের বর্ণনা

জোহরান মামদানির ইসলামফোবিয়ার বিরুদ্ধে আবেগঘন বক্তব্য

পাকিস্তানে ব্যর্থ আলোচনা, আবার তাহলে কী ভয়াবহ যুদ্ধ?

জলবায়ু মোকাবিলায় তারেক রহমানের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বিদিশা এরশাদ

কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকে গুলি

গণমাধ্যম ধ্বংস করেছে হাসিনা সরকার : ফখরুল

নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটে সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ৩ অধ্যাপক

প্রতারকের জালে কোটি ডলার খুইয়ে বিস্মিত মেক্সিকান ধনকুবের