সোমবার , ২ ডিসেম্বর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চট্টগ্রামে আইনজীবী হত্যায় বেশির ভাগ আসামি পরিচ্ছন্নতাকর্মী, নিরীহদের হয়রানির শঙ্কা মেয়রের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ

Spread the love

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অনেক পরিচ্ছন্নতাকর্মীকে আসামি করা হয়েছে উল্লেখ করে নিরীহ কাউকে গ্রেপ্তার না করার অনুরোধ করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ সোমবার সকালে নগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড পরিদর্শনে গিয়ে মেয়র এই অনুরোধের কথা বলেন।

মেয়র শাহাদাত বলেন, ‘কিছুদিন আগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আমি পরিষ্কার বলতে চাই, অতি দ্রুত খুনি-সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে। সন্ত্রাসী যেই হোক, সে যদি সিটি করপোরেশনের কেউ হয়ে থাকেন, তাঁকে অবশ্যই গ্রেপ্তার করবে।’

মেয়র আরও বলেন, ‘তবে আমি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি, যেন করপোরেশনের কোনো নিরীহ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার না হয়, সেটা নজরে রাখতে হবে। আমাদের পরিচ্ছন্নতা বিভাগের যেসব কর্মচারী দিনরাত পরিশ্রম করে চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন রাখছে, তারা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে।’

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের ঘটনায় তাঁর অনুসারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে আদালতের অদূরে সেবক কলোনির মুখে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত।

আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ২৯ নভেম্বর দিবাগত রাতে কোতোয়ালি থানায় ৩১ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের বাবা জামাল উদ্দিন। মামলায় নাম উল্লেখ করা আসামিদের দু-একজন বাদে সবাই চসিকের পরিচ্ছন্নতাকর্মী। মামলায় পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শ্রমবাজারে বড় সুযোগ: জাপানে ১ কোটি কর্মীর চাহিদা

লুটপাটকারী ও খুনিদের দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে

ইঞ্জিন সংকটে রেলের পণ্য পরিবহন, কমছে কনটেইনার ট্রেন

???? জাকসু নির্বাচনে ভিপি জিতু, জিএস মাজহারুল

হাসিনাকে ফেরানোর দাবি: সালাহউদ্দিন আহমদের সংবাদ সম্মেলন

আসছে জনতার দলের নেতৃত্বে নতুন নির্বাচনি জোট ‌‘ইনসাফ মঞ্চ’

পবিত্র ঈদুল আজহার আবহাওয়া পূর্বাভাস: কিছু এলাকায় বৃষ্টি সম্ভাবনা

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

নেতানিয়াহুর বাসভবন এ আঘাত হেনেছে: হিজবুল্লাহর ড্রোন