বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নতুন নীতিমালায় ছেঁড়া-ফাটা নোট নিতে অনীহা দেখালে ব্যবস্থা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ণ

Spread the love

ছেঁড়া, পোড়া বা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত নোটের বিনিময়ে অর্থ ফেরত দেওয়ার বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন বিধান অনুযায়ী, কোনো নোটের ৯০ শতাংশের বেশি অংশ অক্ষত থাকলে গ্রাহক সেই নোটের সম্পূর্ণ মূল্য ফেরত পাবেন।

সম্প্রতি এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকে পাঠানো হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে ‘বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান ২০২৫’ কার্যকর করা হয়েছে এবং ২০১২ সালের পুরোনো বিধিমালা বাতিল করা হয়েছে।

নতুন নীতিমালায় ছেঁড়া বা নষ্ট নোটের কত অংশ থাকলে কত টাকা দেওয়া হবে—তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। ব্যাংক শাখা থেকে তাৎক্ষণিকভাবে নোট বদলের সুযোগ থাকলেও, নির্ধারিত মানদণ্ড পূরণ না হলে সম্পূর্ণ মূল্য পাওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোট বদলে দিতে কোনো ব্যাংক শাখা গড়িমসি করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করতে নিয়মিতভাবে এ সেবা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর ট্রাম্পের বিধিনিষেধ বাতিল

শিশুদের হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

প্রধানমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার: স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

রেলওয়ের আধুনিকায়নে ভারত থেকে আসছে ২০০ কোচ: সংসদে সেতুমন্ত্রীর ঘোষণা

শহিদ হাদি’র কবর জিয়ারত করবেন তারেক রহমান

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার সবশেষ অবস্থা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় তিন শিশুসহ নিহত ৫

জুনের শেষ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেনাপোলে ৯ স্বর্ণের বারসহ পাচারকারী আটক